শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

লামায় শীত উপহার বিতরণ করলেন কোয়ান্টাম ফাউন্ডেশন 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
লামায় শীত উপহার বিতরণ করলেন কোয়ান্টাম ফাউন্ডেশন করা হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি,২৪ ইং) সকাল ১০টায় মাতৃমঙ্গল ও সেবাকেন্দ্র এ কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বান্দরবান লামার সরই ইউনিয়নে অনুষ্ঠিত হলো কম্বল বিতরণ উৎসব।
কোয়ান্টামের নবনির্মিত মাতৃমঙ্গল ও প্রবীণসেবা কেন্দ্রে স্থানীয় দেড় হাজার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় পাহাড়ি বাঙালি মিলিয়ে প্রায় ৪ হাজার মানুষ উপস্থিত ছিলেন।  কম্বল বিতরণের পাশাপাশি তাদের নিয়ে জীবনদৃষ্টি ও স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন ফারুক।
আর মাতৃমঙ্গলে সেবা গ্রহণকারী মা, শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক বক্তব্য রাখেন ডা. হাবিব জালাল উদ্দীন আহমেদ ও গাইনি বিশেষজ্ঞ ডা. দেবেলা মল্লিক রায়।
কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস. এম. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরই ইউনিয়নের স্থানীয় প্রতিনিধি নুরুল আলম, চট্টগ্রাম মাতৃমঙ্গল কার্যক্রমের উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও কোয়ান্টমম মসজিদ কমপ্লেক্সের সহ সভাপতি মাওলানা মুসতাফা মুনীরুদ্দীন।
কম্বল বিতরণের পর মাতৃমঙ্গলে নিয়মিত সেবা গ্রহণকারী মা ও শিশুদের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এই আয়োজন সম্পর্কে কোয়ান্টাম লামা সেন্টারের অর্গানিয়ার মাসুদ পারভেজ বলেন,কোয়ান্টাম প্রতিবারের মতো এবারো কম্বল বিতরণ করছে। সম্প্রতি পাহাড়ে শীত বেড়ে যাওয়ায় শীত উপহার হিসেবে এই কম্বলগুলো দেড় হাজার পরিবারে কিছুটা হলেও স্বস্তি দেবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।