শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

সংগ্রামী বুড়ি হেমরমের বাড়ীতে ছুটে গেলেন ইউএনও 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
অভাবের তাড়নায় মানুষের কাছে হাত না পেতে শাক পাতা কুড়ানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বয়সের ভাড়ে নুইয়ে পড়া বুড়ি হেমরম (৭১)।
তিনি পুকুর পাড়, জমির ড্রেন, কৃষি জমি হতে বিভিন্ন জাতের সবুজ শাক ও শাক পাতা সংগ্রহ করেন এবং কখনও পায়ে হেটে আবার কখনও ভ্যানে চেপে ৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বীরগঞ্জ পৌরবাজারে সংগৃহিত শাক ও শাকপাতা বিক্রি করেই সংসারের খরচ চালান।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠীর বাসিন্দা বুড়ি হেমরমের স্বামী পালু মুরমু ৬ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর অভাবের তাড়নায় সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে শাকপাতা কুড়ানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। সহায় সম্পদ বলতে ছিন্ন কুটির আর বসত ভিটা আর কিছুই নাই। পরিবারে এক ছেলে ও চার মেয়ে তার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে বুদু মুরমু বিয়ে করে সংসারি হয়েছেন এবং ছেলের সংসারে থাকেন তিনি।
কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার উর্ধগতিতে সংসারে বাড়ছে টানাপোড়া। ছেলের একার উপার্জনে সংসার চালাতে দিন দিন বাড়ছে দেনা। অভাব অনটন যেন লেগেই থাকছে সংসারে। এ সব থেকে মুক্তি পেতে মানুষের দ্বারে দ্বারে না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কঠোর সংগ্রামে নেমে পড়েন বুড়ি হেমরম।
শুক্রবার প্রচন্ড কনকনে শীত উপেক্ষা করে শরীরে একটি মাত্র চিন্ন চাদর পেচিয়ে অভাবের তাড়নায় পৌর বাজারে শাক বিক্রয় করতে আসলে স্থানীয় তরুন সমাজ সেবক ও সংবাদ কর্মী সোহেল আহমেদ বুড়ি হেমরমের ছবিসহ বিষয়টি তার ফেইসবুকে পোষ্ট করেন।
ফেইসবুকে ছবিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর দৃষ্টি গোচর হয় এবং তিনি তাৎক্ষণিক ভাবে বুড়ি হেমরমের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি শীত নিবারণের জন্য পরিবারটি কম্বল এবং থাকার জীর্ণ ঘরটি মেরামতের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার হঠাৎ করে তার বাড়ীতে এমন পরিস্থিতে আবেগপ্লুত হয়ে বুড়ি হেমরম বলেন, জীবনের শেষ বেলায় ইউএনও দেখা পাইছি। আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বলেন, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র।
আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছে যাদের খোঁজ আমরা জানি না বলেই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না। সমাজের সকলেই যদি তাদের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে তাদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।