শুক্রবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

লামার দূর্গম কচুছড়া পাড়া প্রাথমিক স্কুলে বই বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
লামার গজালিয়া ইউনিয়নের দূর্গম পাহাড়ি জনপদ কচুছড়া পাড়া প্রাথমিক স্কুলে কোমলমতি ট্রাইবাল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল কর্তৃপক্ষের আয়োজনে স্থানীয় কারবারি নানোয়াই ম্রোর সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি ও সমাজকর্মী মোঃ নাজমুল হুদা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩০২ নং লুলাইং মৌজার হেডম্যান সিং পাস চৌধুরী,এসডিএইচ প্রতিষ্ঠানের প্রতিনিধি সমূয়েল সরকার, স্কুলের প্রধান শিক্ষক রেংচং ম্রো, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক পারিং ম্রো,মাংপ্রেন ম্রো,ক্রাতলাই ম্রো,ক্রাপাউ,সংসাই,বোতা, পারাই ককলিয়া দায়িয়েল ম্রোসহ গণ্যমান্য ও ছাত্র  ছাত্রীরা।
পরে স্থানীয় মৌজার হেডম্যান সিংপাস চৌধুরী বিদ্যালয়ের উন্নয়নের জন্য নগদ আর্থিক সহায়তাও প্রদান করেন।
এ রকম সহায়তায় সবার অংশগ্রহণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করেন তিনি।
প্রসংগত, দূর্গম পাড়াহি অঞ্চলে শিক্ষায় পিছিয়ে পড়া, বঞ্চিত ম্রো সম্প্রদায়ের শিশুদের শিক্ষায় অন্তর্ভুক্ত করে ২০১৫ সালে কিছু শিশুদের নিয়ে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে এখন ও চলমান রয়েছে। বর্তমানে সেখানে আবাসিক প্রাক প্রাথমিক শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।