বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো চালু বেনাপোল এক্সপ্রেস ট্রেন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

টানা ৫ দিন বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার দুপুর ১টার সময় বেনাপোল রেল স্টেশন  থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার পর থেকে বন্ধ থাকে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। রাতেই ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়। বৃহস্পতিবার থেকে পূণরায় ট্রেনটি চালু করে রেল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারো বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে। প্রথম দিনে বেনাপোল থেকে ১৪১জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।