বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সড়ক দুর্ঘটনায় খিলক্ষেত থানা সেক্রেটারির মৃত্যুতে ছাত্রশিবিরের শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
ঢাকা মহানগর উত্তর শাখার অধীনস্থ খিলক্ষেত থানা সেক্রেটারি তামিম হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক যৌথ শোক বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন,“প্রিয় ভাই তামিমকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একদিকে যেমন ছিলেন সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ তেমনি তিনি ছিলেন পরিবার-পরিজন ও এলাকাবাসীর প্রিয়ভাজন।”
নেতৃবৃন্দ বলেন, “তামিম হোসেনকে হারানোর মধ্য দিয়ে জাতি একজন সম্ভাবনাময় মেধাবী, সৎ ও আদর্শ নাগরিককে হারিয়েছে।! একই সাথে সংগঠন হারিয়েছে নিবেদিত একজন দায়িত্বশীলকে।”
শিবির নেতৃবৃন্দ প্রিয় তামিম হোসেনের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও আন্দোলনের সাথীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান রব্বুল আলামিনের কাছে প্রিয় ভাইয়ের জন্য মাগফিরাত ও জান্নাতুল ফিরদাউস কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, তামিম হোসেন সরকারী তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ফলপ্রার্থী ছিলেন। সাংগঠনিক কাজ শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে গতকাল ৮ জানুয়ারি রাত ৯:০০টায় সড়ক দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে রাত ৯:৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।