বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকাল ১১টায় নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন,রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম,প্যানেল মেয়র-২ ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন,প্যানেল মেয়র-৩ ও ১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন,১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন,৪ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম,৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান,১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার কিনু, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ-আল-মাহামুদ লুকেন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ২ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিউলি,৬ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মমতাজ মহল, ৭ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, ৮ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ৯ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর ফেরদৌসী, ১০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, মোঃ মোবারক হোসেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দুলাল শেখ, সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।