বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

শশুর জামাই নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
মাদারীপুর-২  আসনের বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বিপুল পরিমাণ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন, অপরদিকে তার জামাতা, টাঙ্গাইল -২ তানভীর হাসান ছোট মনির নৌকা প্রতীকে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
 
দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
 
ঘোষিত ফলাফলে ছোটমনির পান ১ লাখ হাজার ৫১ হাজার ৭৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (ঈগল) পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা ২ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
 
উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের জাতীয় নির্বাচনে বিজয়ী হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। দ্বাদশ জাতীয় নির্বাচনে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে শাজাহান খান পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) এ কে এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন ৩ হাজার ১৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির ইউসুফ আলী সুমন পেয়েছেন ১ হাজার ৬৬৩ ভোট।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।