বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

মূলার মূল্য ১২০ হলেও তারা নৌকা-ধানের শীষ : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ক্ষমতার জন্য অন্ধ ২ পরিবারের দালাল মোসাহেবিদের কারণে মূলার মূল্য ১২০ টাকা হলেও তারা নৌকা-ধানের শীষ নিয়েই ব্যস্ত। জনগণকে নিয়ে নূন্যতম ভাবনা নেই তাদের। তারা কেবল ক্ষমতায় আসতে অথবা থাকতে তাদের রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে।

৯ জানুয়ারি সকালে ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘দ্রব্যমূল্য বৃদ্ধির উর্দ্ধগতি, নতুনধারার দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।  সভায় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, সদস্য সাঈদ হাসান খান প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতির রাজনীতিতে তরুণরা রাজপথ কাঁপাতে চায়, তারা মওলানা ভাসানীর মত করে দেশকে বুকে রেখে সাহসের সাথে সকল অপরাধী-দুর্নীতিবাজদেরকে ‘খামোশ’ বলতে চায়। আর এজন্য নতুনধারার রাজনীতি সারাদেশে সকল স্তরের মানুষের কাছে পৌছে দিতে হবে। আমরা তথাকথিত জোট-মহাজোট-যুগপৎ-মঞ্চ বা মোর্চাও মত করে রাজনীতিকে কলুষিতকারীদেরকে চিহ্নিত করে ইতিহাসে তুলে রাখতে চাই। যাতে করে দেশ ও দেশের মানুষের কথা ভুলে লোভ- মোহ আর ক্ষমতার রাজনীতিতে কেউ কখনো না যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।