বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

জামালপুরের ইসলামপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের ২ বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

জামালপুরের ইসলামপুরে আইয়ুব আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছরের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। ৮ জানুয়ারি সোমবার দুপুরে ওই আদেশ দেয় বিজ্ঞ আদালত।

জানা যায়, ৬ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২৫ হাজার টাকা ঘুষ লেনদেন হয়। ভোট কেন্দ্রে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামানের প্রতিনিধির কাছ থেকে সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী ওই টাকা নেন।

বিষয়টি জানাজানির পর স্থানীয় লোকজন টাকাসহ তাকে আটক করে। ঘটনার খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে জনতার হাত থেকে উদ্ধার করে। সোমবার সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলীকে দুই বছরের কারাদণ্ড দেয় মোবাইল কোর্ট।

এব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান- ঘটনা প্রমানিত হওয়ায় সহকারী প্রিজাইডিং অফিসার আইয়ুব আলী দন্ডিত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।