দ্বাদশ জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মত জয়ী হয়ে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের বিজয় সমাবেশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৮ জানুয়ারি (সোমবার) বিকাল ৫টায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ইবরাহীম খাঁ সরকারি কলেজের মুক্ত মঞ্চে এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ মজিদ মিয়া, সংসদ সদস্যের সহধর্মিণী ও শাজাহান খান এমপির কন্যা ঐশী খান, সংসদ সদস্যের বড় বোন নুসরাত জাহান লাকি প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, মেম্বারগণ, বঙ্গবন্ধু পেশাজীবী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু।
ছোট মনির এমপি তার বক্তব্যে সকল নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীরা নতুন সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।