বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম : জিএম কাদের

প্রকাশিত হয়েছে- সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,সরকারের নিয়ন্ত্রনে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে, আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে তারা আমাদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ও জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে। সার্বিকভাবে এই নির্বাচন ভালো হয়নি। তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। সরকার আমাদের যে কথা দিয়েছিলেন, সেই কথা রাখেননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার (৮ জানুয়ারী) দুপুর ১২ টায় রংপুর নগরীর স্কাই ভিউ ভবনে নির্বাচন পরবর্তি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম। সকাল থেকেই বিভিন্ন আসনে সমস্যা নিয়ে কথা বলেছি নির্বাচন কমিশনকে কিন্তু সমাধানের কথা বললেও সমাধান হয়নি। প্রিজাইডিং অফিসারসহ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে। ঢাকা-১ আসনে জোর করে সিল মেরে সালমা ইসলামকে হারিয়ে দিয়েছে। কুমিল্লা-১ আমির হোসেন ভুইয়া, জামালপুর ৩ সামসুল ইসলাম লিপ্টন, নরসিংদী ২ রফিকুল ইসলাম, কক্সবাজার-৪, লালমনিরহাট-৩ জাহিদ হাসান, গাইবান্ধা ৩ মইনুল রাব্বী, নারায়নগঞ্জ ১, রংপুরের ৪ ও ৬ এর আমাদের লোককে মেরে সিল মেরে জোর করে নিয়েছে। আমরা অসহায় হয়ে গেছি। এই সব আসনে আমরা প্রশাসনের কিংবা নির্বাচন কমিশনের কোন সহযোগিতা পাইনি। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা এসব আসনে জয়ী হয়ে আসতাম।তিনি আরো বলেন, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশ নেইনি এই কথা আমরা অনেক আগে বলছি। সরকার তাদের মিডিয়া দিয়ে জোটের কথা বলে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। সরকার সমঝোতার কথা বলে, ২৬ আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তবে সেই সব আসনে শক্তিশালী আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী দিয়ে, তাদের পক্ষে কাজ করেছে। আমরা এজনই বলেছি, আমরা কোন জোটে বা সমঝোতায় নির্বাচনে অংশ নেইনি।দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান এখন কি সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জাতীয় পার্টির যেখানে ছিলো সেখানেই আছে। আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়, আমরা সেই ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাবো।নির্বাচনে অংশ নেয়া ভুল ছিলো কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া ভুল না সঠিক এখনই বলা যাবে না। তবে সময়ই বলে দিবে। সংসদের যাওয়ার ব্যাপারে আমরা নির্বাচিত সংসদ সদস্যদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবো। তবে ভোট প্রত্যাখ্যানের কিছু নাই। যারা জয়ী হয়েছি, আমরা ভোটের মাধ্যমে জয়ী হয়েছি।এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কোয়া চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আলা উদ্দিন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।