বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বিএনপির মিছিলে পুলিশের বাধা, আটক ৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে শুক্রবার (৫ জানুয়ারী) জুমআর নামাজের পর আম্বরখানা জামে মসজিদের সামনে সিলেট জেলা ও মহানগর বিএনপি লিফলেট বিতরণ ও মিছিলের প্রস্তুতির সময় পুলিশের বাধার মুখে পড়ে। মিছিলে পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু ও বিএনপি নেতা আকবর। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।
জানা যায়, শুক্রবার জুমআর নামাজের পর নগরীর আম্বরখানা পয়েন্টে খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দ। এসময় সেখানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীসহ সিনিয়র বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ শেষে মিছিলের প্রস্তুতি নেয়ার সময় পুলিশ তাদের বাধা দেয় ও পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক কার হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
তবে এ ঘটনার প্রতিবাদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর দরগাহ গেইট থেকে শুরু হয়ে চৌহাট্টা গিয়ে শেষ হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।