বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

শত শত কোটি টাকা অপচয় করলেও জনতার পাশে নেই ক্ষমতালিপ্সু দলগুলো-মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শত শত কোটি টাকা অপচয় করলেও জনতার পাশে নেই ক্ষমতালিপ্সু দলগুলো। ভাসমান-নিন্মবিত্তদের মাঝে রাতভর কম্বল বিতরণের মধ্য দিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির শেষে তিনি উপরোক্ত কথা বলেন। ৩ জানুয়ারি রাত থেকে ৪ জানুয়ারি ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতে হেঁটে হেঁটে কম্বল বিতরণ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ।

এসময় মোমিন মেহেদী বলেন, নির্মম হলেও সত্য এক পক্ষ নির্বাচন নিয়ে, আরেকপক্ষ নির্বাচন বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে, অথচ ছাত্র-যুব-জনতা অর্থনৈতিকভাবে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। নির্বাচনের নামে ২ হাজার কোটি আর বানচালের নামে শত শত কোটি টাকা অপচয় করছে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেয়া ক্ষমতালিপ্সু দল ও দলের নেতাকর্মীরা। এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করার পর থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের গণমানুষের পাশে ছিলো, আগামীতেও থাকবে বলে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।