বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেদুল হাসান। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আটোয়ারী উপজেলার দু’টি প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানের শুরুতে পরিচিতি পর্বসহ কুশলাদী বিনিময় করা হয়। এসময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী(দৈনিক মানবজমিন),সহ-সভাপতি মুহাম্মদ আলী (দৈনিক অভিযান নিউজ টিভি), সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম (দৈনিক ভোরের দর্পণ)আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার ( দৈনিক ইত্তেফাক), সম্পাদক এ রায়হান চৌধুরী ( দৈনিক ভোরের কাগজ)। এ ছাড়াও উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মনোজ রায় হিরু, নজরুল ইসলাম দুলাল,রাব্বু হক প্রধান, আব্দুল করিম, হাফিজুল ইসলাম, সালাম মোর্শেদী, আব্দুল মজিদ,আলমগীর হোসেন, নীতিশ চন্দ্র, আক্তারুজ্জামান আতা প্রমুখ।

 

উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান বলেন, যে কোন সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। আটোয়ারী উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি আটোয়ারী উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।