বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে আগাম আলু চাষে লাভবান কৃষক

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এবছর আগাম জাতের আলু চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় আলুর বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে খুশি আলু চাষীরা।
 বর্তমানে আলু চাষীদের চাষযোগ্য আলুর মধ্যে গ্রানোলা, ক্যারেজ, আটলান্টিকা ও এ্যালুয়েট জাতের আলু ব্যাপক আকারে চাষ হয়েছে।  তবে এবার জাতভেদে এসব আলুর  হেক্টর প্রতি ফলন হচ্ছে ১৫- ১৮.৫ মে. টন ।
বর্তমানে কৃষকেরা আলুর ক্ষেতেই পাইকারি বিক্রি করছেন ৪২-৪৬ টাকা কেজি দরে। গত বছরের তুলনায় এবার আগাম জাতের আলুর ফলন ও বাজার মূল্য বেশি হওয়ায় কৃষকরা অধিক লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা  যায়, এবছর বীরগঞ্জের ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ বিভিন্ন এলাকায় মোট ৯৫৬২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর আবাদ হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আলু চাষী সম্রাট আকবর এবছর আগাম ৩ বিঘা আগাম আলু চাষ করেছে প্রতি বিঘা আলু চাষে সর্বমোট হয়েছে খরচ ৩৮ হাজার টাকা এবং  প্রতি কেজি আলু ৪৯ টাকা দরে বিক্রি করে প্রতি বিঘায় ১ লক্ষ ৫ হাজার টাকার মতো আলু বিক্রি করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।