বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সদরের বল্লীতে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
 সাতক্ষীরা সদরের বল্লীতে মহাজোটের আয়োজনে লাঙ্গল প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননন্দিত জননেতা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনসভায় জনসাধারণ ও ভোটারদের উদ্দেশ্যে   তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টি থেকে আশরাফুজ্জামান আশু কে সাতক্ষীরা দুই এ
মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় সিদ্ধান্ত মেনে লাঙ্গল প্রতীকের
পক্ষে কাজ করে আসছি। আপনার সাতক্ষীরা সদর ২ আসনের উন্নয়নে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। লাঙ্গল প্রতীক বিজয়ী হলে এ আসনে অবহেলিত জনগোষ্ঠীর ও অবকাঠামো উন্নয়নে কাজ হবে তা না হলে পূর্বের ন্যায় অবহেলিত থাকবে সাতক্ষীরা সদর ২ আসনের উন্নয়ন কাজ  এজন্য আগামী ৭ জানুয়ারি মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন।
জননেত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে সাতক্ষীরা সদর দুই আসনে জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রাপ্ত মহাজোটের প্রার্থী আশরাফুজ্জামান আশু কে লাঙল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জনসভার সভাপতিত্ব করেন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাজোট মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সদর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু,  বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন বাপ্পী, বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সদর যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুনুর রশিদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মাহমুদ আলী সুমন, সাধারণ সম্পাদক এড তৌহিদুর রহমান শাহীন, সদর, সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল,ইউনিয়ন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আতারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাষ্টার আবেদূর রহমান টিটু , রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,বল্লী আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আলী, সদর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শেখ আজহারুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী বৃন্দ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবতাবুজ্জামান লাল্টু।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।