বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে বই উৎসব

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
সারাদেশের ন্যায় যশোরের অভয়নগরে  বছরের শুরুতেই বই বিতরণ উৎসব-২০২৪ পালিত হয়েছে। অভয়নগর উপজেলা শিক্ষা অফিসের  আয়োজনে  ১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসব-২০২৪  উদ্ভোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ  সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।  এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি ও আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সহ-সভাপতি মো. মারুফুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী নাহিদা সুলতানা প্রমুখ। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ে বই উৎসব উদ্ভোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। মাষ্টার ধনঞ্জয় মল্লিকের  পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা আসমা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান , সহকারী প্রধান শিক্ষক অসিত সাহা, মো. জাবেদ হোসেন  প্রমুখ। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।