বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

নওগাঁর সাপাহারে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় গুলিতে বই বিতরণ উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতিটি বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রী বই বিতরণ করা হয়েছে।

ইংরেজি নববর্ষ প্রথম দিনে সকাল সাড়ে ১০ টার দিকে সাপাহার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল বই উৎসবের শুভ সূচনা করেন । এরই ধারাবাহিকতায় আজ বছরের প্রথম দিন সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফুরকুটি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামান নগর উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমি, ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বই বিতরণ করা হয়েছে।

আনুষ্ঠানিক ভাবে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠানের পাইলট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার তৃশিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসীম সাহা, পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সাজেদুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ।

বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় এ সময় সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।