বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপের আয়োজনে শিশু শিার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপের আয়োজনে অসহায়, হতদরিদ্র পরিবারের সুবিধা বঞ্চিত শিশু শিার্থীদের মাঝে বিনামূল্যে ৫৫টি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম উপজেলার গাংগাইল ইউনিয়নের বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজুর সভাপতিত্বে ও নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপের সদস্য ফাইজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, বাউল মেলা পাঠাগারের সভাপতি মোহাম্মদ শরিফুল হক, সাধারণ সম্পাদক শ্যামল, সমাজ সেবক জহিরুল ইসলাম বাবুল সহ প্রমুখ। এছাড়াও নান্দাইল বাউল মেলা সাহিত্যে গ্রুপ ও বাউল মেলা পাঠাগারের সদস্যবৃন্দ, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ কমল মতি শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার আজিজুল হক পাইলটের সার্বিক ব্যবস্থাপনায় এই স্কুল ব্যাগ বিতরণ কার্যক্রম চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।