বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন আ.লীগ শাখা’র স্থায়ী কার্যালয় শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ৩১ ডিসেম্বর সকাল ১১টায় দুরমুট ইউনিয়ন শাখা’র উদ্দোগে আওয়ামী লীগের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

দুরমুট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: নজরুল ইসলাম বারু সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মির্জা আজম এম পি, ৭ম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ন প্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী।এ সময় আরও বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, জেলা আওয়ামী সহ-সভাপতি হাজী দিদার পাশা,মেলান্দহ পৌরসভার মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবু সাঈদ সাদা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জিন্না,জেলা আওয়ামীলীগ সম্মানিত সদস্য চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জান জুবেরী, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান জুয়েল,উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাবেক জেলা মূক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশীদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।