বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে দিবালোকে অসহায় কৃষক কৃষাণীকে জখমের অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
সাপাহারে এক অসহায় গরিব পরিবারের কৃষক-কৃষাণী কে দিবালোকে মেরে গুরুতর জখমের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলার  কৈকুড়ি গ্রামের আব্দুস সালামের পুত্র ফিরোজ কবির (১৭) বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সাপাহার থানায় অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার কৈকুড়ি গ্রামের গরিব কৃষক আব্দুস সালাম তার জমিতে কাজ করতে গেলে পূর্ব শত্রুতা জেরে অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্র সহ লাঠি কোদাল দিয়ে মেরে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রাখে। এ সময় তার স্ত্রী পারভিন খাতুন(৩৮) তাকে উদ্ধারের জন্য ঘটনা স্থলে গেলে তাকেও মেরে হাত-পা ভেঙ্গে শ্লীলতাহানি করেছে অভিযুক্তরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাপাহার সরকারি হাসপাতালে ভর্তি করান। আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে রাজশাহী সরকারি কলেজ হাসপাতালে রেফাট করা হয়েছে বলে জানা যায়।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে কথা হলে তারা জানিয়েছে জমিটি ৪০ বছর ধরে আমাদের দখলে বর্তমানে সালাম জোরপূর্বক দখলের চেষ্টা করায় মারপিটের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)পলাশ চন্দ্র দেব এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।