বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুর অঞ্চলের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে ও জাতীয় সদর দফতরের স্পেশাল ইভেন্টস বিভাগের সহায়তায় আঞ্চলিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, দশমাইল, কাহারোল, দিনাজপুরে ৩০ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রংপুর বিভাগের প্রতিটি জেলা থেকে কেরাত, আজান, সংগীত, নৃত্য, চিত্রাংকন, যন্ত্র সংগীত, কবিতা আবৃত্তি ও বাংলা ভাষায় উপস্থাপনা বিষয়ে বিজয়ী কাব ও স্কাউটরা অংশগ্রহণ করে। বিকেলে আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অঞ্চলের কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক। দেবীগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  আঞ্চলিক উপ কমিশনার (স্পেশাল ইভেন্টস) মহব্বত বিন খন্দকার ও আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ বক্তব্য রাখেন। এ পর্বে সভাপতিত্বে আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ। আঞ্চলিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী কাব ও স্কাউটরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।