বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সংসদে বিরোধী দল না থাকায় হারিয়ে যাচ্ছে গণতন্ত্র- তৃণমূল বিএনপি’র প্রার্থী মল্লিক 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
সিলেট ২ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী আব্দুর রব মল্লিক বলেছেন বর্তমানে মানুষ গণতন্ত্রকে হারিয়ে ফেলেছে সে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি নির্বাচনকে বয়কট না করে অংশগ্রহণ করছি। মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই আমাকে ভোট দিয়ে বিশ্বনাথ ওসমানীনগরে নির্বাচিত করবে এটাই আমার বিশ্বাস। বিগত পনেরো বছর ধরে জাতীয় সংসদে কোন বিরোধী দল না থাকায় কেউ জবাবদিহিতার মধ্যে পড়ছে না যার কারণে হারিয়ে যাচ্ছে গণতন্ত্র তাই আমি মনে করি আমাদের নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে গিয়ে সোচ্চার ভূমিকা পালন করা উচিত। আমার নির্বাচনী এলাকায় আমি রাত দিন সাধারণ মানুষের পাশে যাচ্ছি তাদের বুঝাচ্ছি দিন বদল করতে হলে সঠিক মানুষ বেছে নিতে হবে আর আমি সেই মানুষ হতে চাই  যে অন্যায়ের বিপক্ষে কথা বলবে ন্যয় এর পক্ষে সোচ্চার থাকবে। আমি যে জায়গাতেই যাচ্ছি সেখানেই সাধারণ মানুষ আমাকে বরণ করে নিচ্ছে তারা আমাকে কথা দিয়েছে আমি যেন তাদের পাশে থাকি তাহলে তারাও আমার পাশে থাকবে, আমি আমার কথার কোন বরখেলাপ করবো না। সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেস ক্লাবে এক সৌজন্য সাক্ষাতে এসে কথাগুলি বলেন আব্দুর রব মল্লিক। তিনি জানিয়েছেন দুই উপজেলার বিভিন্ন জায়গায় তিনি ইতিমধ্যে তার নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন। আগামী ৭ তারিখের নির্বাচনে তিনি গণ মানুষের বিপুল ভোটে বিজয়ী হবেন। আর বিজয়ী হলে তার নির্বাচনী সকল ওয়াদা পূরণ করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।