বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রামগড় চা বাগানের ভেতরে অবস্থিত অবৈধ করাতকল গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
ফটিকছড়ি উপজেলার উত্তরে বাগানবাজার ইউনিয়নে অবস্থিত রামগড় চা বাগানে অভিযান চালিয়ে অবৈধ করাতকলটি গুঁড়িয়ে দিয়েছে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রামগড় চা বাগানের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)-এটি এম কামরুল ইসলাম।
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) এটি এম কামরুল ইসলাম জানায়,রামগড় চা বাগানের অভ্যন্তরে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।করাত কলটির কোন অনুমোদন নেয়।যার জন্য এটি অবকাঠামো গতভাবে সম্পূর্ণ ধ্বংস করা হয়।তিনি আরো জানান,এর আগেও করাতকলটির লাইসেন্স না থাকায় রামগড় চা বাগান কে জরিমানা করা হয়েছিলো।
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোজাম্মেল হক জানান,বাগান ব্যবস্থাপকের বিরুদ্ধে কিছুদিন আগেও মহাসড়কের পাশে গাছ কেটে বাগানের ভেতর নিয়ে যাওয়ার অভিযোগ ছিলো।তাছাড়া দীর্ঘদিন ধরে রামগড় চা বাগানের ভেতরে অবৈধ করাত কলে বিভিন্ন ধরনের গাছ চেরাই করার অভিযোগ রয়েছে।যার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।তিনি আরো জানান,জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য এর আগে গত ১৫মে লাইসেন্স না থাকায় রামগড় চা বাগানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও অনুমোদন ছাড়া করাতকল পরিচালনা না করতে বাগান ব্যবস্থাপক জয়নাল আবেদীনের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেয় ফটিকছড়ি উপজেলা প্রশাসন।এছাড়াও গত ১৫ নভেম্বর রামগড় চা বাগানে নির্বিচারে গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছিলো বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে।অভিযোগ রয়েছে বন বিভাগের অনুমতি ছাড়া বাগান ব্যবস্থাপক জয়নাল আবেদীনের নেতৃত্বে এসব গাছ কাটা হয়।খবর পেয় বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে জয়নাল আবেদীনের নেতৃত্বে শ্রমিকরা মারমুখী আচরণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।