বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নির্বাচনী আচারণবিধি পালনে জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

খাগড়াছড়ির রামগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিনিধিদের আচারণবিধি প্রতিপালনে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা টাউন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও সহকারী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মুক্তাধর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম।

এসময় অন্যদের মধ্যে রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, থানার ওসি দেব প্রিয় দাশ, পৌর মেয়র রফিকুল আলম কামাল,

ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম ও শাহআলম মজুমদার সহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা জেলা প্রশাসক মো. সহিদ্জ্জুামান দ্বাদশ নির্বাচনে জনগণের স্বতঃফূর্ত অংশ গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার আহবান জানিয়ে বলেন, ভোটাররা যাতে নির্বিগ্নে ভোট দিতে পারে তাদেরকে সে পরিবেশ তৈরি করে দিতে হবে। প্রশাসনের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে  সেনাবাহীনি, বিজিবি, র্যাব, পুলিশ ও আনচার সহ সব বাহিনী প্রস্তুত থাকবে।

অপরদিকে, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা প্রশাসক মো. সহিদ্জ্জুামান,  নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম, জেলা পুলিশ সুপার মুক্তাধর বক্তব্য রাখেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।