বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু 

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর সাপাহারে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ আজ রোববার (২৪ ডিসেম্বর) শুরু হয়েছে। শিক্ষকদের সাত দিনের এ প্রশিক্ষণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
রোববার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, “ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়-সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ এর উদ্বোধন করেন নওগাঁ জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক নাজমুল হোসেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার, হিসাব রক্ষক তোজাম্মেল হোসেন প্রমুখ।
উপজেলা পর্যায়ে  ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় স্কুল মাদ্রাসা ও কারিগরির অষ্টম ও নবম বিষয় ভিত্তিক শ্রেণী ৭৬৬ জন ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে এ শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।