বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আঞ্চলিক ইজতেমা মাঠে নামাজ শেষে মুসল্লিদের কাছে দোয়া চাইলেন আব্দুল মোমেন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনায় আঞ্চলিক ইজতেমা চলছে। আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে বদিকোনা ইজতেমা মাঠে মুসল্লীদের সাথে জুম্আ’র নামাজ আদায় করেন সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করার জন্য মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান। সেইসাথে সিলেটকে একটি আলোকিত স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সকলের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান এমপি, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা চেয়রম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।