বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

গরুর সন্ধান দিতে পারলেই পুরষ্কৃত করা হবে তথ্য দাতাকে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
সুনামগঞ্জের জগন্নাথপুরে রাতে এক ঘরের ছয়টি গরুর মধ্যে তিনটি গরু চুরির ঘটনায় তথ্যদাতাকে পুরষ্কৃত করা হবে বলে জানিয়েছেন গরুর মালিক।
বিগত ১৬ই ডিসেম্বর শনিবার  রাতে আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক পূর্ব পাড়া গ্রামের মোঃ রিদু মিয়া’র ঘরের  তালা ভেঙ্গে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চুর। সকালে গরুর মালিক মোঃ রিদু মিয়া ঘুম থেকে উঠে দেখেন তাঁহার গরু ঘরের তালা ভাঙ্গা। তাৎক্ষণিক গরু ঘরে গিয়ে দেখেন ছয়টি গরুর মধ্যে তিনটি গরু আছে বাকি তিনটি গরু ঘরে নেই। এলাকায় অনেক খুঁজাখুঁজি করলেও কোনো সন্ধান মিলেনি চুরি হয়ে যাওয়া  গরুর। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গরুর মালিক মোঃ রিদু মিয়া বলেন, গরুগুলো আমার নিজ এলাকার চুরকে সহযোগী করেই চুরি করেছে পাশাপাশি এটি আক্রোশমূলকও হতে পারে কারণ গ্রামের মানুষের ভাঙ্গা ঘর থাকার পরও গরু চুরি হয় না। আমার দুই দুইবার পাকা ঘর থেকে গরু নিয়ে গেলো।
গরুর মালিকের ভাই সালাউদ্দিন সাদ্দাম বলেন, আমার ভাই বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত। বিভিন্ন সময় অত্যাচারীদের বিরুদ্ধে কথা বলে থাকেন হতে পারে এটি আক্রোশজনিত। গরু তিনটির মধ্যে ষাড় ছিল লাল রংয়ের,গাভীর রং ছিল কালো,অন্য গাভীর রং ছিল হালকা সাদা এবং কালো। গরুর বিবরণ দিয়ে বলেন যদি  কোনো সহৃদয়বান ব্যাক্তির নজরে আসে গরু গুলো তাৎক্ষণিক খবর দিতে পারলে তাকে পুরষ্কৃত করা হবে আমাদের পক্ষ থেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।