বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভালো কাজে খাবার বিতরণের উদ্বোধন করলেন আলহাজ্ব এনামুল হক বাবুল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার জুম্মা বাদ নওয়াপাড়া পীরবাড়ি জামে মসজিদের সামনে ভালো কাজে খাবার বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ভিক্ষুকদের মাঝে খাবার বিতরণ করেন নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পীরজাদা শাহ্ রফিকুজ্জামান, পীরজাদা শাহ্ মকিদ জিলানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, সাংবাদিক কামাল হোসেন, উসমান ও আওয়ামী লীগ নেতা আজিম শেখ সহ  আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ। ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানান, আজ থেকে অভয়নগর উপজেলার বিভিন্ন স্থানে গরীব অসহায় অনাহারীদের মাঝে আমরা ফ্রি খাবার বিতরণ করবো, আজ উদ্বোধন হল, আজ গরীব ভিক্ষুদের মধ্যে ৫০ জনকে খাবার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে সপ্তাহে দুইদিন এই খাবার ফ্রি বিতরণ করা হবে। এই ভালো কাজে খাবার বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় কারা আছে জানতে চাইলে তারা জানান, আমাদের এই সংগঠনের পরিচালনায় কেউ নেই, আমরা ক’জন অভয়নগর-যশোর অর্থাৎ সবাই এই সংগঠনের পরিচালক যার খুশি সে এই সংগঠনে আসতে পারে। এই উদ্যোগকে অভয়নগরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।