বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীর বিভিন্ন ইটভাটায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান পরিচালনা 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
রাজশাহীর বিভিন্ন ইট ভাটায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সার্ভিল্যান্স অভিযান ও পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
ইট পোড়ানো মৌসুম ২০২৩-২০২৪ শুরু হওয়াতে ২১ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে রাজশাহী জেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স কার্যক্রমটি পরিচালনা করা হয়।
সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে ১১টি ইট ভাটার সিএম লাইসেন্স গ্রহণ/নাবায়নের আবেদন এবং পরীক্ষণের জন্য ক্লে-ব্রিকস পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো : পবা উপজেলার কাটাখালির এস ডি এস ব্রিকস,বাগমারার মচমইল হিরো ব্রিকস, পবা উপজেলার খড়খড়ি এলাকার এম আর কে-১ ব্রিকস,পবার ভালুকপুকুর এলাকার পপুলার ব্রিকস, পুঠিয়া উপজেলার পশ্চিমভোগ এলাকার এম আর এফ ব্রিকস,কাটাখালির পূর্ব হরিয়ান এলাকার এম এস এ ব্রিকস,হরিয়ান বাইপাস এলাকার এম আর এস ব্রিকস,হরিয়ান এলাকার নাইস ব্রিকস,পবার এম আর কে ব্রিকস,গোদাগাড়ি উপজেলার হিরা ব্রিকস,নাইস ব্রিকস।
এছাড়া ইটভাটাগুলিকে উৎপাদিত ক্লে-ব্রিকস পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে উৎপাদন,বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।
উক্ত অভিযানে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের কর্মকর্তা সহকারী পরিচালক (সিএম) মো: শরীফ হোসেন;ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান ও ফিল্ড অফিসার (সিএম) মো: নাসির উদ্দিন অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান সাইফুল ইসলাম জানান,জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় অফিসের এধরণের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।