বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ব্যবসায়ী বাদলের ১৫ দিনের কারাদন্ড

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রির দায়ে বাদল মিয়া নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক উপজেলার নাকাছিম এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বাদল মিয়া উপজেলার কাশিল এলাকার বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই।
জানা যায়, বাদল মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন মহল ম্যানেজ করে উপজেলার নাকাছিম, শায়ের ও ঝিনাই নদীর নথখোলা এলাকা থেকে অবৈধ  ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। বালু উত্তোলন বন্ধে মানববন্ধনও করে এলাকাবাসী। এছাড়াও
প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করে। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় পত্রিকায় সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনা শুরু হয়। পরে বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ভ্রামমাণ আদালত পরিচালনা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল হক বলেন, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সালের আইনের ৪ এর খ ও গ ধারা ওই ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।