বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

চাচা কর্তৃক ভাতিজাদের জমি দখল, প্রাণনাশের হুমকী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামে আপন চাচা কর্তৃক ভাতিজাদের .৭১ শতাংশ ভূমি দীর্ঘদিন ধরে নিজ দখলে রেখে ভাতিজাদের ন্যায্য অধিকার থেকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে। ময়মনসিংহ পুলিশ সুপারের নিকট অরন্যপাশা গ্রামের মৃত আবদুছ ছালামের পুত্র মোঃ ইসহাক মাহমুদ কর্তৃক দায়েরকৃত অভিযোগ থেকে জানাগেছে, ইসহাক মাহমুদের পিতা গ্রাম পুলিশ আঃ ছালাম গ্রামপুলিশে কর্মরত থাকা অবস্থায় ডাকাতের হাতে ১৯৮১ইং সনে নিমর্মভাবে নিহত হন। মৃত্যকালে তিনি স্ত্রী আনোয়ারা খাতুন সহ ২পুত্র সন্তান রেখে যান। পিতার মৃত্যুর পর আনোয়ারা খাতুন সন্তান সহ বাপের বাড়িতে অবস্থান নেয়। এই সুযোগে মৃত আবদুছ ছালামের ভাই মৃত কেরামত আলীর পুত্র মোঃ রিয়াজ উদ্দিন চান্দু .৭১ শতাংশ ভূমি নিজ দখলে নিয়ে চাষাবাদ করে ভোগ দখল করতে থাকে। এদিকে ২ ছেলে বড় হবার পর দীর্ঘদিন ধরে জমি ও বাড়ির দখল নিতে চাইলে রিয়াজ উদ্দিন চান্দু ও তার পুত্ররা তাদের জমিতে ও বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এনিয়ে এলাকায় বেশ কয়েকটি দেন দরবার হলেও রিয়াজ উদ্দিন চান্দু ও তার ৮ পুত্র গোলযোগ সহ তাদের প্রাণ নাশের হুমকী দিয়ে যাচ্ছে। অবশেষে মোঃ ইসহাক মাহমুদ গত ৩রা সেপ্টেম্বর ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর তাদের বৈধ ও বিআরএস ভূক্ত জমি উদ্ধার করে দেবার জন্য লিখিত আবেদন জানান। পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে স্মারক নং ১০০৫/১২ তারিখ ০৩/০৯/২০২৩ নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জকে অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের নিদের্শ প্রদান করেছেন। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (সদ্য বিদায়ী) রাশেদুজ্জামান বিষয়টি নিয়ে একাধিকবার দেন দরবার করে ফয়সালা করার চেষ্ঠা করলেও জোরজবর করে দখলদার মোঃ রিয়াজ উদ্দিন চান্দু জমি ছেড়ে দিবেন বলে কথা দিয়েও জমির দখল না ছাড়ার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। .৭১ শতায়শ জমির প্রকৃত মালিক মোঃ ইসহাক মিয়া, আনোয়ার হোসেন সবুজ ও মা আনোয়ারা খাতুন তার পৈত্রিক ও স্বামীর জমি উদ্ধার সহ দখলে নেবার জন্য নান্দাইল মডেল থানা পুশিল সহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।