বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

মেলান্দহে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত হয়েছে- বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

জামালপুরের মেলান্দহে রুবি বেগম (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ ডিসেম্বর দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের ঠাকুরপাড়া তার শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার দুপুরে গৃহবধূর স্বামী তরিকুল ইসলাম বিপুল (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

গৃহবধূ রুবি বেগম পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার সিরাজাবাদ এলাকায় মৃত ইউসুফ আলীর মেয়ে। এ ঘটনায় ওই গৃহবধূর বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন।

 

 

জানাগেছে, প্রায় ১০ বছর পূর্বে রুবি বেগমের সাথে তরিকুল ইসলাম বিপুলের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। শনিবার রাতে রুবি বেগমের সাথে বিপুলের ঝগড়া হয়। এতে অভিমান করে রুবি বেগম গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বিপুল দীর্ঘদিন থেকে জুয়া ও মাদকাসক্ত ছিল।

 

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর বোন আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।