বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইল বিআরডিবি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) ত্রি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। নান্দাইল উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট সহকারী কমিটি সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ইউসিসিএলিঃ ভবনে ভোট গ্রহন সম্পন্ন করেন। নির্বাচনে মোঃ দুলাল মিয়া (সিংরইল) ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী আবু হোসাইন মোঃ ইয়াহিয়া সুমন (শেরপুর) ১০ ভোট পেয়েছেন। নির্বাচনে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি নূরুল আমিন (রাজগাতী), পরিচালক ৩জন যথাক্রমে মোঃ আলী উল্লাহ (নান্দাইল), দেলোয়ার হোসেন ভূইঁয়া (রাজগাতী) ও ওয়াসিম উদ্দিন (সিংরইল)। উল্লেখিত নির্বাচিত কমিটি আগামী তিন বছর নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ পরিচালনায় দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সরকারী সদস্যরা হচ্ছে উপজেলা সমবায় অফিসার শরিফুজ্জামান শাকিল ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ফয়েজ উদ্দিন। উল্লেখ্য, প্রায় ১০ বছর পর কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচন অনুষ্ঠিত হল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।