বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় অগ্নিকান্ডে ৬টি ঘর ভস্মিভূত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অগ্নিকান্ডে ৬টি ঘর ভস্মিভ’ত হয়েছে। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) ভোর রাতে রুহিয়া থানাধীন ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সেনিহারী (চানপাড়া) গ্রামের আব্দুর রহমানের ছেলে সোলেমান আলী ও  সাইফুল ইসলাম এর বসতবাড়ীতে  গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। নিমিষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ২টি পরিবারের ঘর পুড়ে ভস্মিভ’ত হয়। এতে নগদ টাকা, হাস, মুরগী, ছাগল, ধানের দুটো বড় পুঞ্জি সহ ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমান  প্রায় ৪ লক্ষাধিক টাকা হবে বলে প্রতিবেদককে জানান সোলেমান ও সাইফুল।
খবর পেয়ে পাশবর্তী আটোয়ারী উপজেলার দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ। ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।