বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষকদের ৭দিনের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
দেশে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ উপলক্ষে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় একযুগে নতুন কারিকুলাম ২০২৩ বাস্তবায়নে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ‍্যালয়  ভেন‍্যুতে শিক্ষকদের সাতদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) ডিসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কীমের আওতায় উপজেলা পর্যায়ে অস্টম ও নবম শ্রেনির বিষয় ভিত্তিক শিক্ষকদের জন্য সাতদিন ব্যাপি এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ অানুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কোর্স ডিরেক্টর মো.মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রশিক্ষণ কোর্স কো-অর্ডিনেটর মো.আল-আমিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
উক্ত প্রশিক্ষণে ২৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১১টি মাদ্রাসা এবং ২টি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭৬ জন শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ  ভ্যানুতে মোট ২২ জন প্রশিক্ষক এ প্রশিক্ষণ প্রদান করছেন।
উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, শিক্ষা বান্ধব সরকার শিক্ষা ব্যবস্থাকে আর্ন্তজাতিক মানে নিয়ে যেতে চান। পরবর্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এবং কারিকুলাম পরির্বতন হওয়ার কারনে এই প্রশিক্ষণ হচ্ছে। নতুন কারিকুলামে শিক্ষার সবকিছুই আছে। সুন্দর কাঠামোর উপর নির্ভর করে শিক্ষার মানোন্নয়নে নতুন শিক্ষা পদ্ধতিতে ‘হাতে-কলমে’ শিক্ষার ওপর জোর দেয়া হয়েছে। নতুন এই শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হবে না, কোচিংয়ে যেতে হবে না। এমনকি গৃহশিক্ষকেরও দরকার পড়বে না।
একাডেমিক সুপার ভাইজার ও কোর্স কো-অর্ডিনেটর মো. আল-আমিন  বলেন, মূল্যায়ণ ও পড়াশোনার ধরনে বড় পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রম এ বছর থেকে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নতুন শিক্ষাক্রম পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আগামী পাঁচ বছর পর থেকে পরিবর্তন দেখা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।