বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে শিখন শিখড় কেন্দ্রের শিশুদের দিনব্যাপী গ্রাজুয়েশন উৎসব 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
দিনব্যাপী ছড়া ও কবিতা আবৃত্তি নৃত্য ও সংগীত পরিবেশনের মধ্যদিয়ে দিনাজপুরের বীরগঞ্জে শিখন শিকড় কেন্দ্রর শিশুদের গ্র্যাজুয়েশন উৎসব পালন করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় রবিবার দিনব্যাপী বীরগঞ্জ শালবন মিলনায়তনে লার্নিং রুটস শিশুদের নিয়ে উক্ত গ্রাজুয়েশন উৎসব পালন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে জুনিয়র প্রোগ্রাম অফিসার অনিন্দিতা কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মোঃ এনামুল ইসলাম, বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা, শিশু সুরক্ষা অফিসার গোল্ডেন সরকার, মানকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতেন্দ্রনাথ রায়, সেন্টার ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধি বেলী বেগম, ভিলেজ ডেভলপমেন্ট কমিউনিটির প্রতিনিধি  পারুল বেগম এবং শিশু অভিভাবক লাইলী খাতুন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশুদের ও অভিভাবকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন ও ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ প্রদান করেন এমন একটি সুন্দর উদ্যোগ নেয়ার জন্য।
শিশুদের নাচ, গান, আবৃত্তি, ছড়া অনুষ্ঠানটিকে আরো প্রানবন্ত ও মুখরিত করে তোলে। শিশুদের মাঝে উৎসাহ দেওয়ার জন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ৮০জন গ্রাজুয়েটেড শিশু ও তাদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। এই বছর মোট ৪০১জন এল আর শিশু গ্রাজুয়েটেড হয় এবং তারা আগামী ১লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।