বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন নৌকার মাঝি আবদুস সালাম

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হাইকোর্টে আপিল করে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের নৌকার মাঝি মেজর জেনালের (অব:) আব্দুস সালামের নৌকার মনোনয়ন ফিরে পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের, বিচারপতি সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বাশার উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মেজর জেনালের (অব:) আব্দুস সালামের প্রাথমিকভাবে বৈধ ঘোষিত হন। তবে তার বিরুদ্ধে আপিল করেন বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন (আপিল নম্বর ৪৮৫/২০২৩)। উক্ত আপিলে আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়। গত (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৫ মিনিটে মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর করা আবেদন মঞ্জুর করে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই রায় ঘোষনা করেন। পরে মেজর জেনালের (অব:) আব্দুস সালামের প্রার্থিতা বৈধ এবং ইসির আদের্শকে চ্যালেঞ্জ করে তাঁর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন। মহামান্য হাইকোর্ট রিটের শুনানি শেষে ইসির দেওয়া আদেশ স্থগিত করে তাঁকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি রুল জারি করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।