বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এতিমখানায় দুপুরে খাবার ও কোরআন শরীফ বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
যশোরের চৌগাছার অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জামি’আ ইসলামিয়া বাহরুল উলুম (দোগাছিয়া কওমী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০০/ জন ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরবেলা খাওয়ানো এবং পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৭ ডিসেম্বর) ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সিঙ্গাপুর প্রবাসী মোঃ বখতিয়ার হোসেনের আহবানে সংগঠনের সদস্যদের সঠিক পরিচালনায় এই অনুষ্ঠান সফল করা হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ  সম্পাদক,ফয়সাল আহম্মদ , মোঃ শাহিন কবির,মোঃ শহিদুল ইসলাম,মোঃ কামরুল হাসান,মোঃ রাকিব হাসান,মোঃ মেহেদী হাসান,মোঃ রাকিব হাসান,মোঃ মনিরুল ইসলাম,মোঃ আছির উদ্দিন,আহাম্মেদ সুমন।
 
আমন্ত্রিত অতিথি ছিলেন হাকিমপুর জনকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ চৌগাছা বিভিন্ন ক্লিনিকের ল্যাব ইনচার্জ আব্দুর রহিম,আবিদ হোসেন চঞ্চল, জিয়াউর রহমান আরো অনেকেই উপস্থিত ছিলেন
 
যশোর জেলা সহ বিভিন্ন অঞ্চলে “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন” সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের আস্থার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 
 
সংগঠনের এই মহতী কাজ করার জন্য মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা মন থেকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। “বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে স্বতঃস্ফূর্তভাবে অসহায় গরীব-দুঃখী মেহনতি মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কাজে সবসময় থাকবে, ইনশাআল্লাহ্।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।