মহান বিজয় দিবসে স্বাধীনতার অকুতোভয় সৈনিক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আসা মানুষের জনসমুদ্রে পরিনত হয়।
শহীদ বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, পরে সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন।
এরপর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট চেম্বার অব কমার্স, সিলেট মেট্রোপলিটন চেম্বার, সিলেট উইমেনস চেম্বার, সড়ক বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট, সময়ের আলাপ, উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি নানা কর্মসুচী আয়োজন ও পালন করেছে।