বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও আনন্দমূখর পরিবেশে উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ( ১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে ধারাবাহিকভাবে আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), জাতীয় পার্টি, জাসদ, বণিক সমিতি, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন বিনম্র শ্রদ্ধার সাথে পুস্পস্তবক অর্পণ করেন। একই সাথে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুনসহ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এবং ওসি মোঃ মুসা মিয়া। দিনব্যাপি অন্যান্য কর্মসুচির মধ্যে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস ও গার্লস গাইড এর অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা, ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা এবং“ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ছিল অন্যতম। এছাড়াও সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বাসভবনে আলোকসজ্জা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।