বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মহান বিজয় দিবস উদযাপন 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে  যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে  মহান বিজয় দিবস।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি পালন করেছে নাগরপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সহ নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণ। এদিন ভোরে  তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।
সূর্যোদয়ের সময় নাগরপুর উপজেলা প্রশাসন স্বারক ৭১ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, ৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্ভ্রম কেড়ে নেয়া নয় মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে উপজেলা সহ শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার  ইনচার্জ ( ওসি) জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মহিলা সামিনা বেগম শিপ্রা, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন,নিপেন্দ্র কুমার পোদ্দার, গোলাম সরোয়ার ছানা,মোকাদ্দেছ হোসেন সহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।