বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে লামা উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।  শনিবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্মৃতিস্তম্ভে ফুলেল মুক্তিযুদ্ধের মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে  সকাল ৮ টায় লামা উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস,বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে কুজকাওয়াজ,ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, পুরস্কার ও আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রামাণ্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় মহান বিজয় দিবসের কুজকাওয়াজে অংশ নিয়ে রাষ্ঠীয় সালাম গ্রহন করেন লামা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম,দুই জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, নারীনেত্রী ফাতেমা পারুল।
আরও সহকারী কমিশনার (ভূমি)  এস.এম.রাহাদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদদীন, উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াচিং মার্মা, প্রশন্ন ভট্টাচার্য, সহ সভাপতি বিজয় আইচ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,পৌর আ.লীগের সভাপতি মোঃ রফিক প্রমূখ।
এছাড়াও লামা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ,বিভিন্ন সরকারি -বেসরকারি স্কুল,রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।