বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, নাগরপুর প্রেসক্লাব ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ  অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাছুম প্রধান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমূখ।
 এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।