বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট মহানগরীর চৌহট্টায় সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ স্বাধীনতা লাভের ৫২ বছরেও সকল শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তাদের কবর স্থান যথাযথ ভাবে সংরক্ষণ করা হয়নি। জাতির এসব মেধাবী সন্তানদের মূল্যায়ন করা সবার দায়িত্ব। সেজন্য শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় দেশকে এগিয়ে নিতে সকল সচেতন মহলের প্রতি আহবান জানানো হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক লেখক মনজুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য নুরুল আমিন খান, জয়দীপ চক্রবর্ত্তী প্রমুখ। শেষে জাতির মেধাবী শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।