বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সরিষা ফুলের সমারোহে ভোরে গেছে মাঠ, কৃষকের মুখে হাসি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলায় সরিষার বিশাল আবাদ হয়েছে। হলুদ সরিষায় রঙিন প্রকৃতি। হলুদে হলুদে ছেয়ে গেছে চারিদিকে। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ। সরিষা ফুলের এমন সমাহরে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণ করা মৌয়ালরা। বাড়তি উপার্জনে স্বপ্নে বিভোর তারা। সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার আটটি ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে। মাঠের পর মাঠ দেখা মিলবে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এ বছর উপজেলার ১৭.৪৬ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা আবাদের লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় ২৫০ হেক্টর বেশি এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ হাজার ৫ শত মেট্রিক টন। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বেশি ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, বিগত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ খুব ভাল হয়েছে। সরিষার আবাদের সাথে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরন করা মৌয়ালরা অনেক খুশি। গত বছরের তুলনায় এবার সরিষার খেত থেকে দুই তিন গুন মধু বেশি পাব বলছেন মধু আহরন কারিরা।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার চাষীকে বীজ, সার সহয়তা প্রদান করতে পেরেছি, একই সাথে আমাদের মৌবস্ক স্থাপন করা হয়েছে যাতে করে আমরা প্রচুর পরিমানে মধু উৎপাদন করতে পারি এবং এই সরিষার ফলনটা বৃদ্ধি পায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।