বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে সাদিকুর রহমান ইয়ামানীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সাদিকুর রহমান ইয়ামানীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউপির আমনিয়া বাজারে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কার্যালয়টি উদ্বোধন করা হয়।
প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মুরুব্বি আব্দুল হান্নানের সভাপতিত্বে  ও হাফিজ মাওলানা কাওসার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ইসলামী ঐক্য জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী সাদিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন,  মাওলানা মাসুম আহমদ জাবের, হাফিজ রশিদ আহমদ, সায়েস্তা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ময়না মিয়া, সেবুল আহমদ, মাওঃ ইসমাইল উদ্দিন, মিন্টু আহমদ, আবিদ আহমদ, এলিম আহমদ, ফুজেল আহমদ, আসাদ আহমদ,  জুনাই উদ্দিন, হোসেন আহমদ, রুকন আহমদ, ইরজান মিয়া, লুতু মিয়া, হাজী শহীদ আহমদ, আজমল আহমদ, বদর উদ্দিন আহমদ সিদ্দিক, রশীদ মাহমুদ সিয়াম, দেলোয়ার আহমদ, কাওসার আহমদ, কাবুল আহমদ, মিনু আহমদ, তুহিন আহমদ, লায়েক আহমদ, বশর আহমদ, মাহমদ আলী, সুমন আহমদ, রাজেল আহমদ, জাবের আহমদ, রাবেল আহমদ, সুয়েল আহমদ, আলে মিয়া, তাজ উদ্দিন,  আশিক উদ্দিন, মাহফুজ, ইমরান, সাইম, মুহিন, জাবেদ, জামিল আহমদ,দবির আহমদ সহ প্রমুখ।
নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে দোয়া পরিচালনা করেন আমনিয়া বাজার মসজিদের ইমাম মাওলানা জামাল আহমেদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।