বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দুর্বৃত্তদের মারপিটের আঘাতে প্রধান শিক্ষক হাসপাতালে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্বৃত্তদের এলোপাথারি মারপিটে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া হাসপাতালে কাতরাচ্ছে। ঘটনাটি বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া এলাকায় ঘটে। জানা যায়, বুধবার ওই বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য দিন ধার্য্য করেন কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যে প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া নিজ বাড়ী তোড়িয়া ইউনিয়নের কাটালী এলাকা হতে মোটরসাইকেল যোগে তার প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন। তার বিদ্যালয়ে পৌছানোর আগে আকষ্মিকভাবে রাস্তা অবরোধ করে এলোপাথারি মারপিট শুরু করেন ওই এলাকার আবুল হোসেন, আব্বাস আলী, বাহারামসহ আরো কয়েকজন। এ সময় প্রধান শিক্ষকের পরণের জ্যাকেট খুলে নিয়ে গাছের ডাল ভেঙ্গে বেধরক পিটিয়েছেন দুবৃত্তরা।ওই সময় প্রধান শিক্ষকের পকেটে থাকা প্রায় পৌনে ৩ লাখ টাকা,মোটরসাইকেল, চশমা, মোবাইল ফোন সহ মূল্যবান কাগজপত্র নিয়ে নেয় অতর্কিত হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পেরণ করেন দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার(ভারপ্রাপ্ত)ডা. সাফায়েত লস্কর। প্রধান শিক্ষক আলহাজ¦ আখতারুজ্জামান মিয়া জানান, আমার প্রতিষ্ঠানে যাওয়ার পথে আবুল হোসেন, আব্বাস আলী, বাহারাম সহ কয়েকজন রাস্তা অবরোধ করে গাছের ডাল দিয়ে অতর্কিত হামলা করে। এসময় পকেটে থাকা পৌনে তিন লাখ টাকা, মোটর সাইকেল, নিয়োগ পরীক্ষার কাগজপত্র, চশমা, পরণের জ্যাকেট নিয়ে নেয়। অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন বলেন, নিয়োগ বিষয়ে এলাকার লোকজন মারপিট করেছে শুনেছি। আমি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া জানান, নিয়োগ পরীক্ষা নিয়ে ঘটনা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। প্রধান শিক্ষকের অতর্কিত হামলার বিষয়টি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশের নেতৃত্বে উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকগণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে তাৎক্ষনিক মৌখিকভাবে জানিয়েছেন। প্রধান শিক্ষকগণ বলেন, প্রধান শিক্ষকের প্রতি অতর্কিত হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।