বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সাংবাদিক মামুনের পিতার মৃত্যুতে সাংবাদিক সমাজের শোক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য ও দৈনিক গনজাগরণের সাতক্ষীরা জেলা প্রতিনিধি  সাংবাদিক সাইফুল আজম খান মামুনের পিতা সুলতানপুর চাউল বাজারের বিশিষ্ট চাউল ব্যাবসায়ী মেসার্স হাজী ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব আরশাদ আলী খান বুধবার (১৩ ডিসেম্বর ২০২৩) সকাল আনুমানিক ১০:৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যু কালে তিনি তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর সাতক্ষীরা শহরস্থ পিটিআই মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাতক্ষীরা সদর উপজেলার কামালনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক সাইফুল আজম খান মামুনের পিতার মৃত্যুতে জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এস,এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক কে,এম আনিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক শেখ হাসান গফুর, সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি খান নাজমুল হুসাইন, জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, দৈনিক যশোর বার্তার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ মুজাহিদ, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।