বৃহস্পতিবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
যশোরের অভয়নগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে  দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ভৈরব আদর্শ মহাবিদ্যালের সামনে আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগী ফ্রি চিকিৎসা গ্রহণ করেন।  ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশা নওয়াপাড়া অঞ্চলের আরএম প্রশান্ত চাকি, আশা আমতলা স্বাস্থ্যসেবার ইনচার্জ কাঞ্চন বিশ্বাস, ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পিজুষ কান্তি হীরা, ইউপি সদস্য মো. বাবুল সরদার, আশা আমতলা ব্রাঞ্চ ম্যানেজার রফিকুল ইসলাম, স্বাস্থ্য সেবিকা শারমিন সুলতানা, সুমি খাতুন, নূরজাহান খাতুন প্রমূখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের, ব্যবস্থাপত্র প্রদান, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।